আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকার সাতটি আসনে সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াতে ইসলামী। শুক্রবার দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
ঢাকা মহানগরী উত্তরের এসব সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীরা হলেন- ঢাকা-১১ আসনে অ্যাডভোকেট আতিকুর রহমান, ঢাকা-১২ আসনে সাইফুল আলম খান মিলন, ঢাকা-১৩ আসনে মো. মোবারক হোসাইন, ঢাকা-১৪ আসনে ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান, ঢাকা-১৫ আসনে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, ঢাকা-১৬ আসনে কর্নেল (অব.) আব্দুল বাতেন ও ঢাকা-১৮ আসনে অধ্যক্ষ আশরাফুল হক।
