বিপাকে রামগোপাল ভার্মা

আপডেট : ০৮ মার্চ ২০২৫, ০১:৩৬ এএম

বিপাকে রামগোপাল ভার্মাআরও একবার বিপাকে ভারতের একসময়ের জনপ্রিয় পরিচালক রামগোপাল ভার্মা। তার বিরুদ্ধে মুম্বাইয়ের দায়রা আদালতে জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছে। এর আগে একটি চেক বাউন্সের ঘটনায় আদালত পরিচালককে নোটিস পাঠায়। কিন্তু তার পরেও আদালতে হাজিরা দেননি পরিচালক। গত ২১ জানুয়ারি মুম্বাইয়ের একটি আদালত রামগোপালকে তিন মাসের কারাদণ্ড দেয়। একই সঙ্গে পরিচালককে পরবর্তী তিন মাসের মধ্যে তিন লাখ ৭২ হাজার রুপিও শোধ করতে নির্দেশ দেওয়া হয়। সম্প্রতি সাজা মওকুফ করার জন্য আদালতে আর্জি জানিয়েছিলেন ‘সত্য’ ছবির পরিচালক। কিন্তু ৪ মার্চ আদালত পরিচালকের দাবি নস্যাৎ করে তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করেছে। আদালত জানিয়েছে, জামিনের আবেদন করার আগে রামগোপালকে আদালতে হাজিরা দিতে হবে। আগামী ২৮ জুলাইয়ের মধ্যে এ বিষয়ে পরিচালকের আইনজীবীকে আদালতে নথি জমা দিতে বলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত