ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে মহানগর এক্সপ্রেস লাইনচ্যুত

আপডেট : ০৯ মার্চ ২০২৫, ০১:৪৮ এএম

ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে লাইনচ্যুত হয়েছে। শনিবার (৮ মার্চ) রাত পৌণে ১২টায় ট্রেনটির একটি বগির চাকা লাইন থেকে সরে যায়। তবে এতে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা গেছে, চট্টগ্রাম অভিমুখী ৭২২ মহানগর এক্সপ্রেসটি ডাউন লাইন দিয়ে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের আসে। এসময় ১ নম্বর প্লাট ফর্মের প্রবেশ মুহুর্তেই ট্রেনের ঝ বগির ট্রলি ডিসপ্লেস হয়ে মধ্যভাগের দুটি চাকা লাইন থেকে সড়ে গিয়ে লাইনচ্যুত হয়ে পড়ে। এ ঘটনার পর ডাউন লাইনে ঢাকা-চট্টগ্রাম ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে আছে। 

ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শাকিল জাহান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডাউন পথের ১নং লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রাত সাড়ে ১২টা পর্যন্ত ট্রেনটি লাইনচ্যুত অবস্থায়ই ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত