উপদেষ্টা ফরিদা আখতারের প্রতিষ্ঠানে পেট্রোল বোমা

আপডেট : ০৯ মার্চ ২০২৫, ০৭:২১ এএম

রাজধানীর মোহাম্মদপুরে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এবং কবি ও চিন্তক ফরহাদ মজহারের প্রতিষ্ঠান ‘প্রবর্তনায়’ পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। বিষয়টি জানার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ ঘটনায় প্রায় এক দিন পার হয়ে গেলেও মোহাম্মদপুর থানা-পুলিশ বলছে মামলা প্রক্রিয়াধীন।

জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১১টায় শস্য প্রবর্তনা নামে ওই প্রতিষ্ঠানের সামনে দুটি পেট্রোল বোমাসদৃশ বস্তু পাওয়া যায়। খবর পেয়ে জায়গাটি ঘিরে রাখে পুলিশ। পরে ডিএমপির সিটিটিসির বম্ব ডিসপোজাল ইউনিট ওই বোমা উদ্ধার করে। এ বিষয়ে গতকাল শনিবার রাতে ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার এ কে এম মেহেদী হাসান বলেন, ‘বস্তু দুটি সুতা দিয়ে পেঁচানো ১০ ইঞ্চি লম্বা ছিল, যাতে পেট্রোল ছিল। আগুনের সংস্পর্শ পেলে জ্বলত। কে বা কারা এই পেট্রোল বোমা নিক্ষেপ করেছে এবং কেন এ ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে তদন্ত চলমান, যেকোনো সময় আসামি গ্রেপ্তার হতে পারে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত