ভারতের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভালো শুরু করেছিল নিউজিল্যান্ড। অর্ধশতাধিক রানের ওপেনিং পার্টনারশিপের পর দ্রুত তিন উইকেট হারিয়ে তারা এখন ভীষণ চাপে আছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত কিউইদের সংগ্রহ ১৫ ওভারে ৩ উইকেটে ৮৩ রান।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করেছিলেন উইল ইয়ং আর রাচিন রবীন্দ্র। ৭.৫ ওভার স্থায়ী জুটিতে আসে ৫৭ রান। ১৫ রান করা ইয়ংকে এলবিডাব্লিউ করে জুটি ভাঙেন বরুণ চক্রবর্তী। একাদশ ওভারে আঘাত হানেন কুলদীপ যাদব। এই রিস্ট স্পিনারের শিকার হন ২৯ বলে ৪ চার ১ ছক্কায় ৩৭ রান করা রাচিন রবীন্দ্র।
ইনফর্ম এই ওপেনার কে হারিয়ে দুর্ভোগে পড়ে নিউজিল্যান্ড। সেই দুর্ভোগ আরও বাড়িয়ে দেন কুলদীপ যাদব। কেইন উইলিয়ামসনকে কট অ্যান্ড বোল্ড করে কিউইদের ব্যাটিং লাইনআপের মেরুদণ্ডটাই ভেঙে দেন। ৫৭ থেকে ৭৫ -এই ১৮ রানের মধ্যে নেই ৩ উইকেট। দুবাই যে স্পিনারদেরই রাজত্ব, সেটা যেন আরও একবার প্রমাণিত হলো।
উল্লেখ্য, সর্বশেষ ম্যাচের একাদশ অপরিবর্তিত রেখেই আজ শিরোপার লড়াইয়ে নেমেছে ভারত। তবে কাঁধের চোটে ফাইনাল থেকে ছিটকে গেছেন কিউই পেসার ম্যাট হেনরি। গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ৫ উইকেট নেওয়া এই পেসারের জায়গায় এসেছেন নাথান স্মিথ।
ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি মিরাজের
আবার টস হেরে বিশ্বরেকর্ডে ব্রায়ান লারার সঙ্গী হলেন রোহিত