আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের যাত্রীদের আগামী ১৪ মার্চ থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। আজ রবিবার রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যারা ১৪ মার্চ টিকিট ক্রয় করবেন তারা ২৪ মার্চ ভ্রমণ করতে পারবেন। এ ছাড়া ২৫ মার্চের টিকিট ১৫ মার্চ, ২৬ মার্চের টিকিট ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ, ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ, ৩০ মার্চের টিকিট ২০ মার্চ পাওয়া যাবে৷
এ ছাড়া চাঁদ দেখার উপরে ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে৷ ঈদ যাত্রা সব টিকিট অনলাইনে ক্রয় করতে হবে।
