নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদীতে ইউসুফ আলী কল্যাণ তহবিলের উদ্যোগে প্রতি বছরই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার দুপুরে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউসুফ আলী কল্যাণ তহবিলের প্রতিষ্ঠাতা ও মাই টিভির বিশেষ প্রতিনিধি ইউসুফ আলী।
রমজান উপলক্ষে কয়েকশ নারী-পুরুষ ও শিশুর মাঝে পেঁয়াজ, আলু, সেমাই পোলাও চাল ও ছোলাসহ বিভিন্ন সামগ্রী বিতরণকালে অন্যদের মাঝে সাত্তার মেম্বার, সাংবাদিক জহিরুল ইসলাম মৃধা, অদুদ ভুইয়া, ছাত্র প্রতিনিধি মারজুক মোহাম্মদ তালহা, কামরুল হাসান, রুহুল আমিন, সাইদুল ইসলাম, মতিউর রহমান, আমির হোসেন ও ফারজানা শান্তিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
