টাঙ্গাইলের মির্জাপুরে আলোচিত শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি ফিরোজ মিয়াকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (১৫ মার্চ) দিবাগত রাত ১টার দিকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত ১৭ ফেব্রুয়ারি ফিরোজ মিয়া এক মাদরাসা ছাত্রীকে (৯) টয়লেটের ভেতরে নিয়ে ধর্ষণ করেন। ঘটনার এক সপ্তাহ পর স্থানীয় মালেক, ইউনুস বাবুল ও ফাজুসহ কয়েকজন গ্রাম্য মাতাব্বর এ ঘটনা ধামাচাপা দিতে সালিশ করেন। সালিশে তাকে দেড় লাখ জরিমানা করা হয়। ঘটনার ১৯ দিন পর গত ৮ মার্চ শিশুটির মা ৫ জনের নাম উল্লেখ করে ও আরও ২ থেকে ৩ জনকে অজ্ঞাত আসামি করে মির্জাপুর থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের খবর পেয়ে আসামিরা আত্মগোপনে চলে যান।
এ ব্যাপারে মির্জাপুর থানা ওসি মোশারফ হোসেন বলেন, প্রধান আসামি ফিরোজ মিয়াকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছেন। ৫ দিনের রিমান্ড চেয়ে রবিবার টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিএনপি নেতাদের চরিত্র হরণে একটি মহল উঠেপড়ে লেগেছে: ইশরাক
জোভান ও তটিনীর বিয়ের গল্প