তিতাস গ্যাস কর্র্তৃক গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে মিল্টন রায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট, জ¦ালানি ও খনিজসম্পদ বিভাগের নেতৃত্বে গত (সোমবার) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি-এর আওতাধীন জোবিঅ-সাভার, আঞ্চলিক বিক্রয় বিভাগ-সাভারের বঙ্গবন্ধু রোড, গৌরীপুর, টঙ্গাবাড়ী, রাজু মার্কেট, আশুলিয়া, সাভার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়েছে। অভিযানে ০৪টি পয়েন্টে ওরিয়েন্টাল ওয়াশিং, টঙ্গাবাড়ি, আশুলিয়া, সাভার, ঢাকা স্পার্টান ফ্যাশন লিমিটেড, বঙ্গবন্ধু রোড, টঙ্গাবাড়ি, আশুলিয়া, সাভার, ঢাকা নামক দুটি শিল্প সংযোগ ও নামবিহীন হোটেল, বঙ্গবন্ধু রোড, টঙ্গাবাড়ি, আশুলিয়া, সাভার, ঢাকা ও আলসুদাইস হোটেল, রাজু মার্কেট, গৌরীপুর, আশুলিয়া, সাভার, ঢাকা নামক দুটি বাণিজ্যিক সংযোগের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নসহ আনুমানিক ৬০০ ফুট অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ এবং ১০০০ ফুট পাইপ অপসারণ করা হয়েছে। এ সময় স্পার্টান ফ্যাশন লিমিটেড, বঙ্গবন্ধু রোড, টঙ্গাবাড়ি, আশুলিয়া, সাভার, ঢাকা-কে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। উপরিউক্ত প্রতিষ্ঠানগুলো থেকে ১৭,৩৮,৯৫৮ টাকা মাসিক গ্যাস চুরি রোধ করা সম্ভব হয়েছে।
উল্লেখ্য, সেপ্টেম্বর, ২০২৪ থেকে ১৭ মার্চ ২০২৫ তারিখ পর্যন্ত অভিযান পরিচালনা করে ২২৪টি শিল্প, ১৪৪টি বাণিজ্যিক ও ২৮,০৮৩ টি আবাসিকসহ মোট ২৮,৪৫১টি অবৈধ গ্যাস সংযোগ ও ৬৪,৯৫৬টি বার্নার বিচ্ছিন্নসহ ওই অভিযানসমূহে ১৪০ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে। বিজ্ঞপ্তি
