ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুবই ভালো আছে উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অন্তর্বর্তী সরকারের এই সাত মাসে ভারতের সঙ্গে বাণিজ্য আরও বেড়েছে। আমাদের সম্পর্ক ভালো তবে ভিসার বিষয়ে কিছু জটিলতা আছে, সেই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বলতে পারবে।
বৃহস্পতিবার (২০ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রেস সচিব বলেন, প্রফেসর ইউনূস চাচ্ছেন। চীনের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান যেন বাংলাদেশে এসে বিনিয়োগ করে। তাহলে আমাদের দোরগোড়ায় উন্নমানের স্বাস্থ্য সেবা মিলবে। চীনের স্বাস্থ্যসেবা খুবই নামকরা। এরকম হলে আমরা ঢাকাসহ বড় বড় শহরে তাদের সেবা পাব। এটার জন্য বিশেষ একটা প্রচেষ্টা চালানো হচ্ছে। আমরা চাই, স্বাস্থ্যসেবা ইস্যুতে চীনের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় হোক। এটা প্রধান উপদেষ্টা আগেও আলোচনা করেছেন। এবারের সফরে সেটা সবচেয়ে বেশি অগ্রাধিকারে থাকবে।
চীনে প্রধান উপদেষ্টার সফর একটি ঐতিহাসিক সফর উল্লেখ করে তিনি বলেন, চীন আমাদের এখান থেকে তিনটি কৃষিপণ্য খুব বড় আকারে আমদানি করতে চায়। এগুলো হচ্ছে আম কাঁঠাল এবং পেয়ারা। আমরা আশ করছি, চীনে রপ্তানির একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে। বাংলাদেশের আম চীনের নাগরিকরা পছন্দ করছেন। এই সফরের মাধ্যমে চীনের এই বাজার আরও উন্মুক্ত হবে আমাদের জন্য। কাঁঠালও পছন্দ করে চীনারা, এটিও আমরা আশা করি, খুব বড় আকারে রপ্তানি করতে পারব বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
গম্ভীর না থাকলেও শিরোপা ধরে রাখার লক্ষ্য নাইটদের
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তাকে ধরে পুলিশে দিল শিক্ষার্থীরা