জুলাই-আগস্ট-২৪ এর ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন।
আজ বৃহস্পতিবার কুমিল্লার মেঘনায় ফাউন্ডেশনের প্রেসিডেন্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের পক্ষ থেকে শহীদ পরিবারগুলোকে ঈদ উপহার সামগ্রী পাঠানো হয়েছে।
বিতরণ করেন আয়োজক সংগঠনের কুমিল্লা বিভাগীয় কমিটির সদস্য সচিব ডা. মো. মজিবুর রহমান। ছাত্র-জনতার আন্দোলনে শহীদ সাতমারা নালিতাপাড়ার শাহীনুর বেগমের বড় মেয়ের হাতে ঈদের উপহার সামগ্রী তুলে দেওয়ার সময় ডা. মজিবুর রহমান আবেগ আপ্লুত হয়ে পড়েন।
তিনি বলেন, দেশকে দ্বিতীয়বার স্বাধীন করতে গিয়ে আপনার মা জীবন দিয়েছেন। তার কাছে জাতি চির কৃতজ্ঞ। এই বীরঙ্গনা পরিবারের হাতে আমরা ঈদের উপহার সামগ্রী পৌঁছে দিতে পেরে নিজেদের গৌরবান্বিত বোধ করছি। দেশকে স্বৈরাচার মুক্ত করার এই আন্দোলনের সকল শহীদ পরিবারের সাথে আছি এবং ভবিষ্যতেও থাকব।
সহকারী ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে রূপায়ণ গ্রুপ
বিএনপির বিরুদ্ধে দায় চাপানোর রাজনীতি শুরু হয়েছে: মুরাদ