জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘ক্যান্টনমেন্ট নিয়ে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর বক্তব্য সোশ্যাল মিডিয়াতে আসা উচিত হয়নি। একই সঙ্গে এটি শিষ্টাচারবহির্ভূতও।’ গতকাল শনিবার সিলেটে এনসিপি আয়োজিত ইফতার মাহফিলে তিনি একথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী আওয়ামী লীগকে নিয়ে সম্প্রতি দেওয়া প্রধান উপদেষ্টার বক্তব্যের নিন্দা জানিয়ে বলেন, ‘আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর কাজ যে বা যারা করবে তাদের শক্ত হাতে আমরা প্রতিহত করব। আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলের দাবিতে আন্দোলন চলমান থাকবে। আরও বৃহৎ পরিসরে আন্দোলনে নেমে এ ব্যাপারে সময়সীমা বেঁধে দেবে এনসিপি।’
