ইফতারে হট্টগোল-হাতাহাতি

সিলেটে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা ভোরে গ্রেপ্তার, বিকালে জামিন

আপডেট : ২৩ মার্চ ২০২৫, ০৫:৩৯ পিএম

সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইফতার মাহফিলে হট্টগোল ও হাতাহাতির ঘটনায় গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আক্তার হোসেন জামিন পেয়েছেন। রবিবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয় এবং বিকালে তিনি আদালত থেকে জামিন পেয়েছেন। সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক ছগির হোসেন জামিন মঞ্জুর করেছেন।

আক্তার সিলেট জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক।

আসামিপক্ষের আইনজীবী ওবায়দুর রহমান ফাহমি জানান, একটি মামলায় গ্রেপ্তার হওয়া ছাত্রনেতা আক্তার হোসেনকে দুপুরে আদালতে হাজির করা হয়। শুনানি না হওয়ায় আসামিকে আদালত থেকে কারাগারে পাঠানো হয়। বিকালে শুনানিকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আসামি আক্তার হোসেনের জামিন মঞ্জুর করেছেন। এখন আসামির মুক্তি পেতে আর কোনো বাধা নেই।

উল্লেখ্য, শনিবার সিলেটে জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিলে হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটে। এসময় সিলেটের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহবুবুর রহমান শান্ত আহত হন। রাতে তিনি বাদী হয়ে শাহপরান থানায় মামলা করেন। এই মামলায় রবিবার ভোরে সিলেট সদর উপজেলার আউশা গ্রাম থেকে আক্তার হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি আউশা গ্রামের আবদুল মুনিরের ছেলে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত