‘বিএনপিতে কোনো চাঁদাবাজ-সন্ত্রাসীর জায়গা হবে না’

আপডেট : ২৪ মার্চ ২০২৫, ০৪:১৭ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১১টায় ভূইগড় সরদার বাড়ি এলাকায় এসব বিতরণ করা হয়।

কুতুবপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. নজরুল ইসলাম মাতব্বরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। 

তিনি বলেন, বিএনপি বিগত ১৫ বছর হামলা-মামলা, জুলুম খেটেছে ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য। সেই ভোটার অধিকার ফিরিয়ে আনবো, আপনারাও আপনাদের ভোট যথাযোগ্য জায়গায় দেবেন সেটা আমরা আশা করব। 

মামুন মাহমুদ বলেন, বিএনপির রাজনীতি সাধারণ মানুষের জন্য। সাধারণ মানুষের কল্যাণে কাজ করার জন্য। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ বিএনপিতে কোনো চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসীর জায়গা হবে না। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম টিটু, সহসভাপতি হাজী মোহাম্মদ শহীদুল্লাহ, ফতুল্লা থানা শিল্পাঞ্চল শ্রমিক দলের সভাপতি বাবুল আহমেদ, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মাজহারুল আলম মিথুন,সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, সহ-সম্পাদক এস এম আনিসুর রহমান, সহ-সম্পাদক কামাল উদ্দিন, কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুম আহমেদ রাজ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত