৩ এপ্রিল দেশের সকল আর্থিক প্রতিষ্ঠান বন্ধ

আপডেট : ২৪ মার্চ ২০২৫, ০৬:০৭ পিএম

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আগামী ৩ এপ্রিল (বৃহস্পতিবার) দেশের সকল আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ ৩ এপ্রিল ছুটি ঘোষণা করে একটি নির্দেশনা দিয়েছে।

নির্দেশনায় বলা হয়, আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আগামী ৩ এপ্রিল (বৃহস্পতিবার) সরকার কর্তৃক নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষিত হওয়ায় সেদিন সরকারি প্রতিষ্ঠানের মতো দেশের সকল আর্থিক প্রতিষ্ঠানও বন্ধ থাকবে।

ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩ এর ৪১(২)(ঘ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত