সশস্ত্র সংঘাত ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতির আহ্বান ফরাসি সরকারেরর। আসন্ন সশস্ত্র সংঘাত, স্বাস্থ্য সংকট ও প্রাকৃতিক দুর্যোগের মতো হুমকির জন্য প্রতিটি পরিবারকে প্রস্তুত রাখতে ২০ পৃষ্ঠার একটি ‘বেঁচে থাকার নির্দেশিকা’ পাঠানোর পরিকল্পনা করছে।
ফরাসি গণমাধ্যমে জানায়, এটি প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বেয়রোর অনুমোদনের পর গ্রীষ্মের আগেই বিতরণ করা হতে পারে।
নির্দেশিকাটি তিনটি ভাগে বিভক্ত হবে—নিজেকে ও অন্যদের সুরক্ষা, জরুরি পরিস্থিতিতে করণীয় এবং স্থানীয়ভাবে অংশগ্রহণের মাধ্যমে সম্প্রদায় সুরক্ষা। এতে জরুরি নম্বর, রেডিও চ্যানেল ও পারমাণবিক হুমকিতে দরজা-জানালা বন্ধ রাখার পরামর্শও থাকবে। নাগরিকদের একটি ‘বেঁচে থাকার কিট’ তৈরির পরামর্শও দেওয়া হচ্ছে, যেখানে ছয় লিটার পানি, টিনজাত খাবার, ব্যাটারি, টর্চ ও মৌলিক চিকিৎসা সরঞ্জাম রাখা থাকবে।
সরকারি দপ্তরের উদ্দেশ্য হলো—প্রাকৃতিক, প্রযুক্তিগত ও সাইবারসহ সব ধরনের সংকটে নাগরিকদের স্থিতিস্থাপকতা বৃদ্ধি করা ফরাসী নাগরিক ও অভিবাসীদের নিরপওা নিশ্চিত করা।
