মানিকগঞ্জে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

আপডেট : ২৭ মার্চ ২০২৫, ০৬:৩১ পিএম

মানিকগঞ্জের সাটুরিয়ায় মাদক বিরোধী কথা বলায় মিজানুর রহমান ও আকাশ মাহমুদ নামে দুই যুবকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ১১ টার দিকে উপজেলার হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এতে সাটুরিয়া উপজেলা খেলাফত মজলিসের সভাপতি আমিনুর ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলার জান্না উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, হরগজ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক একে এম ফজলুল হক জুয়েল, সাটুরিয়া উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মেহেদী হাসান আরিফ, হরগজ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদুর রেজা, হরগজ ইউনিয়ন যুবদলের সভাপতি রুহুল আমিনসহ আরো অনেকে। এসময় বক্তরা হামলাকারী সজিব ফরহাদ,রুবেল,কাউসারসহ অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

উল্লেখ্য, মঙ্গলবার (২৫ মার্চ) রাতে সজিব, ফরহাদ ও কাওসার দেশীয় অস্ত্র নিয়ে মাদক বিরোধী কথা বলায় মিজানুর রহমান ও আকাশ মাহমুদ নামে দুই যুবকের উপর সন্ত্রাসী হামলা চালায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত