গাড়ি আমদানিতে ২৫% শুল্ক ঘোষণা করলেন ট্রাম্প

আপডেট : ২৭ মার্চ ২০২৫, ০৮:০৩ পিএম

গাড়ি ও গাড়ির যন্ত্রাংশ আমদানির ওপর নতুন করে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি জানান, গাড়ি আমদানির ওপর নতুন এই শুল্ক আগামী ২ এপ্রিল থেকে কার্যকর করা হবে। তবে যন্ত্রাংশের ক্ষেত্রে শুল্ক কার্যকর হবে মে মাসে কিংবা তারও পরে।

বিশ্লেষকরা বলছেন, ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্ত বৈশ্বিক বাণিজ্য যুদ্ধের সূচনা করতে পারে। সেই সাথে তার এই সিদ্ধান্তের কারণে যুক্তরাষ্ট্রে গাড়ি উৎপাদন সাময়িকভাবে বন্ধ হতে পারে কিংবা গাড়ির দামও বেড়ে যেতে পারে।

এর ফলে মিত্র দেশগুলোর সাথে সম্পর্কের টানাপোড়েনও তৈরি হতে পারে। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট মনে করছেন, তার এই সিদ্ধান্ত গাড়ি শিল্পের অভাবনীয় প্রবৃদ্ধি নিয়ে আসবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত