প্রযুক্তিপণ্যের ব্র্যান্ড ওয়ালটন নিয়ে এসেছে ১৩টি নতুন মডেলের হাইব্রিড সোলার আইপিএস সলিউশন। ওয়ালটনের নতুন মডেলের হাইব্রিড সোলার আইপিএস সলিউশন শক্তিশালী পারফরম্যান্স, দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ এবং সোলার প্যানেলের সাহায্যে পরিবেশবান্ধব, নবায়নযোগ্য ও টেকসই বিদ্যুৎ সরবরাহের সুবিধা প্রদান করে। এর ফলে সৌরশক্তি ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ খরচ কমানোর পাশাপাশি গ্রাহকরা পরিবেশ সুরক্ষায় অবদান রাখতে সক্ষম হবেন।
গ্রাহকদের চাহিদা ও প্রয়োজন অনুযায়ী ওয়ালটনের ‘আর্ক’ ব্র্যান্ডের ১২০০ ভোল্ট-অ্যাম্পিয়ার, ২০৫০ ভোল্ট-অ্যাম্পিয়ার, ৩০০০ ভোল্ট-অ্যাম্পিয়ার এবং ৫৫০০ ভোল্ট-অ্যাম্পিয়ার ক্ষমতাসম্পন্ন হাইব্রিড সোলার আইপিএস সলিউশন বর্তমানে বাজারে পাওয়া যাচ্ছে। এগুলো বাসাবাড়ি থেকে শুরু করে শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য উপযুক্ত। বিশেষ করে কৃষি ও উৎপাদনভিত্তিক ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ উদ্যোগগুলোতে পরিবেশবান্ধব সাশ্রয়ী বিদ্যুতের জন্য ওয়ালটনের এই হাইব্রিড সোলার আইপিএস সলিউশন সিস্টেম দারুণ কার্যকর।
ওয়ালটনের সোলার হাইব্রিড আইপিএস মডেলগুলোর বিশেষ সুবিধা হলো এগুলোর কাস্টমাইজেশন অপশন। গ্রাহকরা তাদের প্রয়োজন অনুযায়ী এই মডেলগুলোর কনফিগারেশন পরিবর্তন করেও অর্ডার করতে পারবেন। রয়েছে অনগ্রিড ও অফগ্রিড উভয় সুবিধা।
প্রতিটি মডেলের সঙ্গে সোলার প্যানেল হিসেবে ব্যবহৃত হচ্ছে এআরসি মনো আরটিএম২০১০এম এবং আরসি মনো আরটি৭১-৪৫০এম, যা শক্তিশালী পারফরম্যান্স, দ্রুত চার্জিং এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ নিশ্চিত করে। এ ছাড়া এই সোলার হাইব্রিড আইপিএস মডেলগুলোর বিশেষত্ব হলো এগুলো বিদ্যুৎ বিভ্রাট বা ভোল্টেজ ওঠানামার সময়ও নিরবচ্ছিন্ন শক্তি সরবরাহ করতে সক্ষম, যা বিভিন্ন ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান, শিল্প কারখানা, অফিস, হোটেল, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল এবং অন্যান্য সংস্থাগুলোর গুরুত্বপূর্ণ অপারেশনাল সিস্টেম এবং বৈদ্যুতিক যন্ত্রপাতি সুরক্ষিত রাখতে সহায়ক। সৌরশক্তি ব্যবহারের মাধ্যমে গ্রাহকরা শুধু বিদ্যুৎ বিল কমাতে পারবেন না, বরং পরিবেশবান্ধব পণ্য ব্যবহারের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুরক্ষিত পৃথিবী নিশ্চিত করতে সক্ষম হবেন।
ওয়ালটনের কম্পিউটারের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ বলেন, ‘সাশ্রয়ী, নবায়নযোগ্য ও পরিবেশবান্ধব বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করতে আমরা নতুন হাইব্রিড সোলার আইপিএস সলিউশন নিয়ে এসেছি। হাইব্রিড এই সিস্টেম একই সঙ্গে সৌরশক্তি এবং গ্রিড বিদ্যুৎ থেকে স্মার্ট ইনভার্টারের মাধ্যমে ব্যাটারি চার্জ করবে। যার ফলে একদিকে যেমন বিদ্যুৎ খরচ সাশ্রয় হবে সেইসঙ্গে দীর্ঘসময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যাকআপ পাওয়া যাবে।’ বিজ্ঞপ্তি
