হঠাৎ করেই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে উঠেছে ঘিবলি ইমেজ। ওপেনএআইয়ের ইমেজ জেনারেশন টেকনোলজির লেটেস্ট ভার্সন ব্যবহার করে এমন ছবি তৈরি বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।
চ্যাটবট এআই চ্যাটজিপিটি এমন একটি ফিচার লঞ্চ করেছে, যা বিভিন্ন রকমের ছবিকে ঘিবলি ইমেজ তৈরি করে দিয়েছে। এই নতুন ফিচার স্টুডিও ঘিবলি স্টাইল ছবির ছাড়াছড়ি। ইউজাররা তাদের পছন্দের ছবিগুলো নতুন ফিচার ব্যবহার করে ঘিবলির জনপ্রিয় অ্যানিমেটেড ছবির মতো তৈরি করছে।
কী এই ঘিবলি স্টাইল?
স্টুডিও ঘিবলি ইনকর্পোরেশন হলো জাপানের টোকিওতে অবস্থিত একটি অ্যানিমেনশন স্টুডিও। অ্যানিমেশন ইন্ডাস্ট্রিতে এই কোম্পানিটির তৈরি করা অ্যানিমেগুলোর বিপুল খ্যাতি ও জনপ্রিয়তা রয়েছে। সংস্থাটি ‘স্পিরিটেড অ্যাওয়ে’ ও ‘দ্য বয় অ্যান্ড দ্য হিরো’–র মতো অ্যানিমে তৈরির জন্য বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছে। এছাড়া কোম্পানিটির অ্যানিমে চরিত্রগুলো মানুষের মনে বিশেষ জায়গা করে নিয়েছে।
সম্প্রতি ওপেনএআই–এর পক্ষ থেকে জিপিটি-ফোরও লঞ্চ করা হয়েছে। এটিকে ‘এখনও পর্যন্ত তৈরি হওয়া সবচেয়ে অত্যাধুনিক ইমেজ জেনারেটর’ হিসেবে উল্লেখ করেছে কোম্পানিটি। আকর্ষণীয় বিষয় হলো, এটির মাধ্যমে স্টুডিও ঘিবলির অ্যানিমে স্টাইলের ছবি তৈরি করা যাচ্ছে। অল্প সময়ের মধ্যেই হুবহু স্টুডিও ঘিবলির স্টাইলে ছবি তৈরি করে দিচ্ছে। এমনকি যেকোনো ছবিকে এই স্টাইলে রূপান্তরিত করাও যাচ্ছে।
কীভাবে তৈরি কররেন ঘিবলি স্টাইল ইমেজ?
আপনিও যদি আপনার ছবিকে ঘিবলি স্টাইল ছবিতে বদলাতে চান, তবে তার জন্য আপনাকে কিছু সহজ স্টেপস ফলো করতে হবে। জিপিটি-ফোরও টুল এক্সেস করতে হবে। ওপেনএআই–এ চ্যাটজিপিটির প্রিমিয়াম ভার্সনে এই সুবিধা দেওয়া হয়েছে।
যে ছবিটি ঘিবলি স্টাইলে তৈরি করবেন, সেটিকে টুলে আপলোড দিন। এবার টুলে লিখুন, এই ছবিটিকে ঘিবলি অ্যানিমেশন স্টাইলে তৈরি করতে। এবার কিছু সেকেন্ডে এআইয়ের সাহায্যে দুর্দান্ত ঘিবলি ইমেজ তৈরি হয় যাবে।
তৈরি করা ছবি এবার সেভ করে সোশ্যাল মিডিয়াচতে শেয়ার করতে পারেন। বর্তমান এই সুবিধা শুধু চ্যাটজিপিটির প্রিমিয়াম ভার্সনে পাওয়া যাবে। যার মানে ফ্রি ভার্সনে এই ফিচারটি পাওয়া যাবে না।
