জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের ১০ তলা থেকে পড়ে নিহত শ্রমিক মো. সাদিকুল ইসলামের (৫৫) পরিবারের পাশে দাঁড়িয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পক্ষ থেকে নিহতের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে ঈদ উপহার ও আর্থিক সহায়তা প্রদান করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম-আহ্বায়ক হিমেল আহমেদ, যুগ্ম-আহ্বায়ক হৃদয়, হাবিবুর রহমান হাবিব, ছাত্রনেতা পাভেল, লিমনসহ অন্যান্য নেতাকর্মীরা।
ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হিমেল আহমেদ বলেন, ঈদের সময় এমন একটা মৃত্যু কারো কাম্য নয়। ঈদে মৃতের পরিবারের পাশে দাঁড়ানোর ছোট প্রয়াস আমরা করেছি। এর আগেও এরকম অনেক ঘটনা ঘটেছে তবে কোন সুষ্ঠু বিচার হয়নি। বিপ্লব পরবর্তী প্রশাসনের কাছে প্রত্যাশা এই মৃত্যুর সঠিক তদন্ত সাপেক্ষ কনস্ট্রাকশন কোম্পানিকে বিচারের আওতায় আনতে হবে, বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এমন ভবন নির্মাণের ক্ষেত্রে কোন সেইফটি ম্যাটারিয়ালস কেন ব্যবহার হচ্ছে না তার জবাবদিহির আওতায় আনতে হবে।
তিনি আরো বলেন, পর্দার আড়ালে কোন ফয়সালা যাতে না হয়, যেন সাদিকুল ইসলামের পরিবার সঠিক ফয়সালা পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
নিহতের ছেলে মো. জাহিদ হোসেন জানান, বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের পক্ষ থেকে ঈদ উপহার ও আর্থিক সহায়তা পাঠানো হয়েছে। এ ছাড়াও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথেও কথা হয়েছে তারা ঈদের পর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার কাজ শুরু করবেন বলে আশ্বস্ত করেছেন।
প্রসঙ্গত গত শনিবার (২২ মার্চ) দুপুরে শিক্ষক-কর্মকর্তাদের জন্য নির্মাণাধীন ভবনের দশম তলা থেকে পড়ে সাদিকুল ইসলামের মৃত্যু হয়।
এদিকে ভবনে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রায়ই শ্রমিকরা দুর্ঘটনার শিকার হন। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করারও আহ্বান জানান ছাত্রদলের নেতারা।
ট্রেনে যাত্রায় কালোবাজারিরা জড়িত হওয়ার সাহস পায়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা
জাতীয় ঈদগাহে ঈদের নামাজে অংশ নেবেন প্রধান উপদেষ্টা