ঈদের নামাজ শেষে জুলাই যোদ্ধাদের দেখতে হাসপাতালে এ্যাবের নেতারা

আপডেট : ৩১ মার্চ ২০২৫, ০৬:১২ পিএম

ঢাকার দুটি হাসপাতালে চিকিৎসাধীন জুলাই গণঅভুত্থানে আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছে পেশাজীবী প্রকৌশলীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ -এ্যাব।

আজ সোমবার পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত সহযোদ্ধাদের দেখতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল এবং চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে যান সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাবেক নেতৃবৃন্দ।

তারা আহতদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং উপহার সামগ্রী বিতরণ করেন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিএনপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক, এ্যাবের সাবেক মহাসচিব প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদ, সংগঠনটির সাবেক কেন্দ্রীয় নেতা এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের ঢাকা কেন্দ্রের সাধারণ সম্পাদক কে এম আসাদুজ্জামান চুন্নু প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত