জুলাই গণঅভ্যুত্থানের শহীদ নাসিব হাসান রিহানের পরিবারের সদস্যদের সাথে ঈদ কুশল বিনিময় করেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাতে শহীদ নাসিবের বাসায় যান জামায়াত আমীর। তিনি শহীদ পরিবারের সার্বিক খোঁজ-খবর নেন এবং মহান আল্লাহর দরবারে শহীদের রূহের মাগফিরাত কামনায় দোয়া করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মো. সেলিম উদ্দিন ও জামায়াত নেতা আব্দুল আউয়াল আযমসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।
