সিলেট অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আজ বুধবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
অন্যদিকে, আবহাওয়া অফিসের আরেকটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সন্ধ্যা পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া আগামী সপ্তাহে সারাদেশেই বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।
ট্রাম্পের ‘লিবারেশান ডে’-র আশঙ্কায় নিম্নমুখী শেয়ার বাজার
ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত