কক্সবাজারের টেকনাফে মাদক সেবনে বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে ছুরিকাঘাতে ছোট ভাইয়ের স্ত্রীকে হত্যা করেছেন ভাসুর। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালীর পূর্ব মহেশখালীয়া পাড়ার এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোজাহেরুল ইসলাম ও ইউপি সদস্য মোহাম্মদ আলম।
নিহত জান্নাত আরা (৩৫) পূর্ব মহেশখালীয়া পাড়ার মোহাম্মদ ইসমাইলের স্ত্রী। অভিযুক্ত ইব্রাহিম প্রকাশ লুতিয়া পূর্ব মহেশখালীয়া পাড়ার নাগু মিয়ার ছেলে এবং ইসমাইলের বড় ভাই।
ইউপি সদস্য মোহাম্মদ আলম জানিয়েছেন, সকাল সাড়ে ৯টার দিকে ইব্রাহিম প্রকাশ লুতিয়া নিজ বাড়িতে মাদক সেবনের প্রস্তুতি নিচ্ছিলেন। ছোট ভাই ইসমাইলের স্ত্রী জান্নাত আরা উঠানে কাপড় শুকাতে দিতে গিয়ে এসব দেখে ঈদে মেহমান আসবে তাই এসব না করার জন্য বলেন। এতে ক্ষিপ্ত হয়ে ছুরি নিয়ে উপর্যুপরি আঘাত করেন ইব্রাহিম। এতে অতিরিক্ত রক্তক্ষরণে জান্নাত আরা মৃত্যুবরণ করেন।
পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাহেরুল ইসলাম জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর অভিযুক্ত লুতিয়া পালতক রয়েছে। তাকে ধরতে পুলিশ চেষ্টা করছে।
ফ্যাসিবাদের সময় ড. ইউনূসও বিএনপির মতো নির্যাতিত: আযম খান
যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ব্যবহার করতে দেবে না উপসাগরীয় দেশগুলো