একাধিক ইমেইল মুছে ফেলবেন যেভাবে

আপডেট : ০৩ এপ্রিল ২০২৫, ০৬:২৪ এএম

দৈনন্দিন কাজের জন্য প্রতিদিন অসংখ্য ইমেইল আদান-প্রদান করেন অনেকেই। এসব ইমেইলের অ্যাটাচমেন্টে ছবি, ভিডিও ও পিডিএফ ফাইল থাকায় গুগল অ্যাকাউন্টে অনেক জায়গা দখল করে রাখে। এর ফলে প্রয়োজনের সময় জিমেইল ইনবক্স থেকে গুরুত্বপূর্ণ ইমেইল খুঁজে পেতে বেশ সমস্যা হয়। শুধু তা-ই নয়, গুগল অ্যাকাউন্টে বিনামূল্যে সর্বোচ্চ ১৫ গিগাবাইট পর্যন্ত তথ্য জমা রাখার সুযোগ থাকায় অপ্রয়োজনীয় ইমেইল জমতে থাকলে দ্রুতই গুগল ক্লাউডের জায়গার সংকট দেখা দেয়। তবে চাইলেই জিমেইলের ইনবক্সে থাকা অপ্রয়োজনীয় ইমেইলগুলো একসঙ্গে মুছে ফেলে এ সমস্যার সমাধান করা সম্ভব। জিমেইলে একসঙ্গে একাধিক ইমেইল মুছে ফেলার পদ্ধতিগুলো দেখে নেওয়া যাক।

নির্দিষ্ট ঠিকানা থেকে আসা ইমেইল মুছে ফেলা : নিজেদের পণ্য বা সেবার প্রচারণার জন্য একই ইমেইল ঠিকানা থেকে নিয়মিত ইমেইল পাঠিয়ে থাকে বিভিন্ন প্রতিষ্ঠান। ইমেইলগুলো একসঙ্গে মুছে ফেলার জন্য জিমেইলের ওপরে থাকা সার্চ বক্সে নির্দিষ্ট ইমেইল ঠিকানা লিখতে হবে। এরপর এন্টার চাপলে জিমেইলের ইনবক্সে প্রেরকের পাঠানো সব ইমেইল দেখা যাবে। এবার ওপরে থাকা চেক বক্স থেকে ইমেইলগুলো নির্বাচন করে ডিলিট বাটনে ক্লিক করলেই নির্দিষ্ট ঠিকানা থেকে আসা সব ইমেইল মুছে যাবে।

নির্দিষ্ট তারিখের আগের ইমেইল মুছে ফেলা : নির্দিষ্ট তারিখের আগের সব ইমেইল একসঙ্গে মুছে ফেলা যায় জিমেইলে। এ জন্য জিমেইলে প্রবেশ করে ওপরে থাকা সার্চ বক্সে ইংরেজিতে ইবভড়ৎব : লিখে প্রথমে বছর, এরপর মাস এবং শেষে নির্দিষ্ট দিন উল্লেখ করতে হবে। অর্থাৎ ২০২৩ সালের ১ ডিসেম্বরের আগের ইমেইলগুলো মুছে ফেলার জন্য ইবভড়ৎব : ২০২৩/১২/১ লিখে এন্টার বাটনে ক্লিক করলেই জিমেইলের ইনবক্সে শুধু পুরনো ইমেইলগুলো দেখা যাবে। এবার ওপরে থাকা চেক বক্স থেকে ইমেইলগুলো নির্বাচন করে ডিলিট বাটনে ক্লিক করতে হবে।

রিড বা আনরিড ইমেইল মুছে ফেলা : পড়া হয়েছে বা পড়া হয়নি, এমন ইমেইল মুছে ফেলতে সার্চ বক্সে ইংরেজিতে  label : read A_ev label : unread লিখলেই জিমেইলের ইনবক্সে নির্দিষ্ট ইমেইলগুলো দেখা যাবে। এবার ওপরে থাকা চেক বক্স থেকে ইমেইলগুলো নির্বাচন করে ডিলিট বাটনে ক্লিক করলে একসঙ্গে সব ইমেইল মুছে যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত