দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠিতব্য বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে অংশ নিতে ব্যাংককের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ (বৃহস্পতিবার) সকাল ৮টা ৫৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি রওনা দেন।
প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য নিশ্চিত করেছেন।
সম্মেলনের প্রথম দিনে তিনি ইয়ুথ কনফারেন্সে অংশ নেবেন, এবং পরবর্তী দিন সম্মেলনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। এছাড়া, সাইডলাইনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করারও পরিকল্পনা রয়েছে।
মেঘনা নদীতে গোসল করতে নেমে কলেজছাত্র নিখোঁজ
এসএসসি পরীক্ষা একমাস পেছানোর দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক