দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠিতব্য বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে অংশ নিতে থাইল্যান্ডে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে তিনি থাইল্যান্ডে রাজধানীর ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরে পৌঁছান।
এর আগে, সকাল ৮টা ৫৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি রওনা দেন।
জানা গেছে, আজ সম্মেলনের প্রথম দিনে তিনি ইয়ুথ কনফারেন্সে অংশ নেবেন, এবং পরবর্তী দিন সম্মেলনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। এছাড়া, সাইডলাইনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করারও পরিকল্পনা রয়েছে।
গতকাল ঢাকায় সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী মেয়াদে বিমসটেক চেয়ারম্যান হচ্ছেন।
মেসিদের পরাজয় গ্যালারিতে বসে দেখলেন স্কালোনি
গাজীপুরে ট্রেনে আগুন, হতাহতের আশঙ্কা