মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজা এলাকায় কার্টনবন্দি অবস্থায় অজ্ঞাত পুরুষের খণ্ডিত অংশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে স্থানী পথচারীরা কার্টনবন্দি অবস্থায় রাস্তার পাশে পরে থাকতে দেখে। পরে স্থানীয় পদ্মা সেতু (উত্তর) থানা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে আসেন।
এ বিষয় নিশ্চিত করেন পদ্মা সেতু (উত্তর) থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন।
তিনি দেশ রূপান্তরকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আসি। এসে ফলের একটি কার্টনবন্দি অবস্থায় অজ্ঞাত পুরুষের মাথা ও শরীরের একটি খণ্ডিত অংশ ফেলে রেখে যায়। আমরা উর্ধতন কর্মকর্তাদের বিষয়টি নিশ্চিত করেছি তারা ঘটনাস্থলে আসলে শনাক্ত কার্যক্রম চালানো হবে। সিআইডির ক্রাইম সিন ইউনিট ও পিবিআই টিম এসে ফেস ও ফিঙ্গারপিন দেখে শনাক্ত করবেন।
ওসি বলেন, কেরানীগঞ্জ মডেলা থানা এলাকার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশেই আরও একটি মরদেহ উদ্ধার করেছে। সেখানেও শরীরের বিভিন্ন খণ্ডিত অংশ উদ্ধার করা হয়েছে। সরজমিনে সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, সিআইডির ক্রাইম সিন ইউনিট ও পিবিআই টিমের জন্য পুলিশের টিম অপেক্ষায় রয়েছেন রয়েছে।
মানিকগঞ্জে রাস্তার পাশে পড়েছিল কার্টনবন্দি নারীর লাশ
১ লাখ ৮০ হাজার রোহিঙ্গা মিয়ানমারে ফেরার যোগ্য