নাটোরের সিংড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে টাকা-স্বর্ণসহ একটি ঘরের যাবতীয় আসবাবপত্র, চাল-ডাল পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার সন্ধ্যায় পৌরসভার কাঁটাপুকুরিয়া মহল্লার সন্তোষ হালদারের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। সন্তোষ হালদার কাঁটাপুকুরিয়া মহল্লার শচীন্দ্রনাথ হালদারের ছেলে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে বাড়ির আসবাবপত্র, চাল, এক লক্ষ টাকা, স্বর্ণসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ-খবর নিয়েছি। তাদের সহযোগিতা করা হবে।
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ছাড়ল তারুণ্য নির্ভর নিউজিল্যান্ড