ছাঁটাইয়ের প্রতিবাদে এক্সেলসিওর সুজ শ্রমিকদের অবরোধ

আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ০৭:৩৮ এএম

ছাঁটাইয়ের প্রতিবাদে চট্টগ্রাম ইপিজেড মোড়ে গতকাল শনিবার সড়ক অবরোধ করেন একটি জুতা তৈরি কারখানার শ্রমিকরা। প্রায় পৌনে এক ঘণ্টা অবরোধের পর পুলিশ ও সেনাবাহিনী তাদের সরিয়ে দেয়।

সিইপিজেডে অবস্থিত এক্সেলসিওর সুজ লিমিটেড এর ৪০ শ্রমিককে ইতিপূর্বে ছাঁটাই করে। গতকাল বেলা ১টার দিকে এসব শ্রমিক এসে সিইপিজেড মোড়ে সড়কের ওপর অবস্থান নেয় এবং যানবাহন চলাচলে বাধা দেয়। খবর পেয়ে শিল্প পুলিশ, ইপিজেড থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সেখানে পৌঁছে। প্রায় পৌনে এক ঘণ্টা শ্রমিকরা সেখানে অবস্থান করে। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাদের সড়ক থেকে সরিয়ে দেয়।

শিল্প পুলিশ চট্টগ্রাম জোনের পুলিশ সুপার মো. সোলায়মান দেশ রূপান্তরকে বলেন, শ্রমিকদের সড়ক অবরোধের খবর পেয়ে আমরা সেখানে গিয়ে শ্রমিকদের সঙ্গে  কথা বলেছি। মালিকপক্ষের সঙ্গেও আমরা কথা বলি। মালিকপক্ষ জানিয়েছে, অন্য শ্রমিকদের সঙ্গে খারাপ ব্যবহার ও কারখানা ভাঙচুরের সঙ্গে জড়িত থাকায় তাদের যাবতীয় পাওনা মিটিয়ে ছাঁটাই করা হয়েছে। পরে আমরা শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত