৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ০৩:০০ পিএম

কুমিল্লার দাউদকান্দিতে নয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আলী আকবর ওরফে কালা (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৫ এপ্রিল) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আলী আকবর ওরফে কালা উপজেলার মৃত কলিমউদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী।

পুলিশ জানায়, উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে বসতঘরে ধর্ষণের চেষ্টা করে বৃদ্ধ। শিশুটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে আলী আকবর পালিয়ে যায়।

ওসি জুনায়েত চৌধুরী বলেন, ভুক্তভোগী পরিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ চেষ্টার অভিযোগের ভিত্তিতে  আলী আকবর ওরফে কালাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক সত্যতা পাওয়ায় একটি মামলা রজু করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত