স্বল্পমূল্যে ব্যাগ দেওয়ার প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, কিশোর আটক

আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ০৪:২৮ পিএম

পঞ্চগড়ের দেবীগঞ্জে পছন্দের একটি ব্যাগ কিনতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী (১৪)। কিশোরীর বাড়ী ঠাকুরগাঁও জেলার সদর উপজেলায়। এ ঘটনায় শনিবার (৫ এপ্রিল) রাতে অভিযুক্ত এক কিশোরকে (১৪) গ্রেপ্তার করেছে পুলিশ। 

অভিযুক্ত কিশোরের বাড়ি নীলফামারী জেলার ডোমার উপজেলায়।

পুলিশ সূত্র ও স্থানীয়রা জানায়, দেবীগঞ্জে একটি কসমেটিকের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতো ওই কিশোর। দোকানের নিকটবর্তী একটি বাড়িতে বাসার কাজ করতো ওই কিশোরী। শনিবার (৫ এপ্রিল) রাত ৮ টার দিকে ওই কিশোরী অভিযুক্ত কিশোরের কসমেটিকস দোকানে যায় একটি ব্যাগ কিনতে। পরে অভিযুক্ত কিশোর স্বল্প দামে ব্যাগটি দেবার প্রতিশ্রুতি দিয়ে কথা বলার একপর্যায়ে কিশোরীকে পার্শ্ববর্তী স্কুলের গলিতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় কিশোরীর চিৎকারে স্থানীয় লোকজন গিয়ে কিশোরীকে উদ্ধার করে এবং কিশোরকে পুলিশে দেয়। 

এ ঘটনায় রাতেই কিশোরীর গৃহকর্তার ছেলে বাদী হয়ে দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা বলেন, আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। রবিবার (৬ এপ্রিল) আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত