সব শিক্ষাপ্রতিষ্ঠানে পহেলা বৈশাখ উদযাপনের নির্দেশ

আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ০৭:৫৪ পিএম

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় সাড়ম্বরে পহেলা বৈশাখ উদযাপনের নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর-মাউশি। এই নির্দেশনা দিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে চিঠি পাঠানো হয়েছে।

গত ২৩ মার্চ সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সভাপতিত্বে মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে আজ সোমবার মাউশি এ নির্দেশনা দিল।

চিঠিতে বলা হয়েছে, বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে ২৩ মার্চ চিঠি পাঠানো হয়েছে। এ চিঠির নির্দেশনা অনুযায়ী অধিদপ্তরের অধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে ও সাড়ম্বরে বাংলা নববর্ষ উদযাপনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত