ক্যারিবীয় দেশ ডমিনিকান রিপাবলিকের রাজধানী সান্তো ডমিঙ্গোয় নাইট ক্লাবের ছাদ ধসে নিহত বেড়ে ১১৩ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে। এতে ১৫০ জনের বেশি আহত হয়েছেন।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ‘জেট সেট’ নামের নাইট ক্লাবটির ছাদ আকস্মিক ধসে পড়লে প্রায় ৪০০ উদ্ধারকর্মী ঘটনাস্থলে ছুটে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, নাইট ক্লাবের মঞ্চে গান গাইছিলেন সে দেশের জনপ্রিয় সংগীত শিল্পী রুবি পেরেজ। তখন হঠাৎ করেই চারদিক অন্ধকার হয়ে যায় এবং ছাদ ধসে পড়ার বিকট শব্দ শোনা যায়। রুবি পেরেজ সাবেক মেজর লিগ বেসবল খেলোয়াড় ও প্রাদেশিক গভর্নর। তিনিও এতে মারা গেছেন।
পেরেজের ব্যবস্থাপক এনরিক পাউলিনো বলেন, হঠাৎ করেই এ দুর্ঘটনা ঘটেছে। আমরা ভেবেছিলাম ভূমিকম্প হচ্ছে।
দুর্ঘটনার সময় ক্লাবটিতে ৫০০ থেকে ১ হাজারের মতো মানুষ ছিলেন বলে স্থানীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে। প্রেসিডেন্ট লুইস আবিনাদের জানিয়েছেন, দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে দেশটির মন্টে ক্রিস্টি মিউনিসিপ্যালটির গভর্নর নেলসি ক্রজও রয়েছেন। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
