ঝালকাঠি জেলায় জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহত ছাত্র জনতার মধ্যে স্বাস্থ্যকার্ড বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুর একটায় জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে আহতদের হাতে স্বাস্থ্য কার্ড তুলে দেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। প্রাথমিকভাবে ২৩ জনকে স্বাস্থ্যকার্ড প্রদান করা হয়েছে। বাকিদের পর্যায়ক্রমে এই কার্ড দেয়া হবে।
কার্ড বিতরণ অনুষ্ঠানে ঝালকাঠি জেলা প্রশাসক আশরাফুল রহমান বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার অবদানের কারণে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। আন্দোলনে আহতরা যাতে নির্বিঘ্নে উন্নত স্বাস্থ্যসেবা পায় সেজন্য সরকার তাদের জন্য স্বাস্থ্যকার্ডের ব্যবস্থা করেছে।
জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের আয়োজনে কার্ড বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠি সিভিল সার্জন মোহাম্মদ হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক কাওছার হোসেন, প্রেসক্লাব সহ-সভাপতি আল-আমিন তালুকদার ও সাংবাদিক আজমীর হোসেন তালুকদার প্রমুখ।
রোববার তিন জেলায় সাধারণ ছুটি ঘোষণা
‘তাণ্ডব’ সিনেমায় থাকছেন না সাবিলা নূর?