ঝালকাঠি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-এর দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬-২৭ উপলক্ষে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে শহরের একটি চাইনিজ রেস্তোরাঁয় আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালক ও জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালা।
এতে সভাপতি পদে এখন টেলিভিশনের রিপোর্টার আল-আমিন তালুকদার, সহ-সভাপতি পদে বাংলাভিশন-এর মাসউদুল আলম এবং সাধারণ সম্পাদক পদে মাছরাঙা টেলিভিশন-এর জেলা রিপোর্টার অলোক সাহা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সংগঠনটির সব পদেই প্রার্থীরা বিনা ভোটে নির্বাচিত হন।
নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক পদে রতন আচার্য (চ্যানেল ২৪), কোষাধ্যক্ষ পদে জরুল ইসলাম জলিল (আরটিভি), দপ্তর সম্পাদক পদে বরকত হোসেন মৃধা (এসএ টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মইনুল হক লিপু (এটিএন নিউজ) এবং ক্রীড়া সম্পাদক পদে সাইফুল ইসলাম (নাগরিক টিভি) নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন দুলাল সাহা (যমুনা টিভি), তরুণ সরকার (একাত্তর টিভি) এবং শহিদুল আলম (জি টিভি)।
১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের নির্বাচনী তফসিল অনুযায়ী ১৭ মে মনোনয়নপত্র বিতরণ, ১৮ মে মনোনয়নপত্র দাখিল ও বাছাই এবং ১৯ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছিল। নির্ধারিত ২০ মে ভোটগ্রহণের তারিখ থাকলেও প্রতিটি পদের বিপরীতে একজন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ায় ভোটগ্রহণের প্রয়োজন হয়নি।
গত ১৭ মে নির্বাচন পরিচালক ও জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালার কাছ থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। পরে যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। সংগঠনটির মোট ভোটার সংখ্যা ২২ জন।
পশুবাহী গাড়ি নিয়ে টানাটানি করলেই কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার