সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকায় অবস্থিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশে জমে থাকা ময়লা-আবর্জনার দুর্গন্ধে পৌরবাসীর নাকাল অবস্থা। একই অবস্থা হয়েছে শাহজাদপুর সরকারি কলেজের নবনির্মিত মহিলা হোস্টেলে পেছনের খালপাড়ে। এগুলো দেখার কেউ নেই।
শাহজাদপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বিনয় কুমার পাল অভিযোগ করেন, সাবেক পৌর মেয়র ও বর্তমান পৌর প্রশাসক কেউই বিষয়টির প্রতি নজর না দেওয়ায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশে অঘোষিত ভাবে ময়লা-আবর্জনার ভাগাড় পরিনত হয়েছে। এতে পথচারী থেকে শুরু করে স্থানীয় মহল্লাবাসীরা অতিষ্ঠ হয়ে পরেছে।
স্থানীয় ব্যবসায়ী সুমন জানান, দ্বারিয়াপুর ও রামবাড়ি এই দুই মহল্লার সীমানায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন। এর পাশে রয়েছে রামবাড়ি মহল্লার জামে মসজিদ। এর পাশ দিয়ে চলে গেছে শাহজাদপুর সরকারি কলেজে যাওয়ার একমাত্র রাস্তা। তিনি জানান, শাহজাদপুর পৌরসভার আয়ের উৎস দ্বারিয়াপুর হাট-বাজার। প্রতি বছর এই হাটবাজার পৌরসভা ইজারা দিয়ে কোটি টাকা আয় করলে ও দ্বারিয়াপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর পাশে ময়লা আবর্জনা অপসারনের কোন গরজ নেই। মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের পাশে জমে থাকা ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ পথচারীসহ স্থানীয় মহল্লাবাসী।
নাট্যকর্মী কাজী শওকত জানান, শাহজাদপুর সরকারি কলেজের মহিলা হোস্টেলের পাশের রাস্তা দুটির পাশে জমে থাকা ময়লা - আবর্জনার দুর্গন্ধে ছড়ালেও পৌর কর্তৃপক্ষ নির্বাক।এ অবস্থা চলতে থাকালে পরিবেশ আরও মারাত্মক ভাবে দূষণ হবে।
শাহজাদপুর পৌর সভার দায়িত্বপ্রাপ্ত প্রশাসক শাহজাদপুর উপজেলা নির্বহী অফিসার মোঃ কারুজ্জামান জানান, ময়লা - আবর্জনা অপসানরের গাড়িসহ অনেক কিছুই ৫ আগষ্টে আন্দোলনে পুড়িয়ে ও ভেঙে ফেলায় পরিচ্ছন্নতা কাজে কিছুটা ভাটা পরেছে। চেষ্টা করছি শহর পরিচ্ছন্ন রাখতে।
শেরাটন হোটেল ভবনে নিজেদের অংশ বুঝে নিল ডিএনসিসি