আজ ‘মার্চ ফর গাজা’, প্রস্তুত সোহরাওয়ার্দী উদ্যান

আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ০৮:২৮ এএম

ফিলিস্তিনে চলমান ইসরাইলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে আজ শনিবার (১২ এপ্রিল) রাজধানীতে অনুষ্ঠিত হচ্ছে ‘মার্চ ফর গাজা’। সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে এই কর্মসূচির আয়োজন করেছে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’।

আয়োজকদের ভাষ্য, নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে এবং আন্তর্জাতিক অঙ্গনে জনমত গড়ে তুলতেই এই আয়োজন। তাদের প্রত্যাশা, সারা দেশ থেকে লাখো মানুষ এতে অংশ নেবে।

দুপুর ২টা থেকে নগরীর বিভিন্ন প্রান্ত থেকে শুরু হবে প্রতিবাদ র‌্যালি, যা গিয়ে মিলিত হবে সোহরাওয়ার্দী উদ্যানে। সমাপনী সভায় একই মঞ্চে উপস্থিত থাকবেন দেশের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের শীর্ষস্থানীয় ব্যক্তিরা।

সভাস্থলে ইতোমধ্যে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ ও গ্রহণ করা হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। কর্মসূচি সফল করতে আয়োজকদের পক্ষ থেকে নানা দিকনির্দেশনাও দেওয়া হয়েছে।

গতকাল শুক্রবার বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সোহরাওয়ার্দী উদ্যানে সভাস্থল পরিদর্শন করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত