চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে বারোটার দিকে উপজেলার ইছানগর বিএফডিসি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।
গ্রেপ্তার আলী চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ছিলেন। তিনি প্রথমে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পক্ষে রাজনীতি করলেও পরে সাবেক অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানের পক্ষে রাজনীতিতে যোগ দেন। তিনি আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে না পেলেও স্বতন্ত্র প্রার্থী হয়ে উপজেলা নির্বাচন অংশগ্রহণ করেন। যদিও ওই নির্বাচনে তিনি পরাজিত হন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক চৌধুরীর কাছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, আলী চেয়ারম্যানকে গ্রেপ্তার করে নগরীর চাঁদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। সেখানে তার বিরুদ্ধে মামলা থাকায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কুমিল্লায় অস্ত্রসহ আ. লীগ নেতার ছেলে গ্রেপ্তার