কক্সবাজারে রবিবার (১৩ এপ্রিল) তাপমাত্রা ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস বলে তথ্য জানিয়েছে কক্সবাজার আবহাওয়া অফিস।কক্সবাজারের সহকারি আবহাওয়াবিদ মো. আবদুল হান্নান জানিয়েছেন, ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এ বছরের সর্বোচ্চ।
রবিবার বেলা ৩টার দিকে এই তাপমাত্রা রেকর্ড করে ঢাকা অফিসে পাঠানো হয়েছে। এর আগে গত শনিবার কক্সবাজারের তাপমাত্রা ছিল ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস।
৩৬ দশমিক ৮ ডিগ্রিকে তাপদাহ কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এই তাপমাত্রা যদি টানা কয়েকদিন থাকে তবে তা তাপদাহ। এটা থাকবে নাকি কমবে তা বিশ্লেষণ করে ঢাকা অফিস তথ্য জানাবেন। তার জন্য কিছু সময় লাগবে।
সয়াবিন তেলের দাম বাড়ল লিটারে ১৪ টাকা