সাভারে দায়িত্বে অবহেলার কারণে দুই এএসআই প্রত্যাহার 

আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ০১:২৪ এএম

সাভারে অবহেলার অভিযোগ উঠায় দুই সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) প্রত্যাহার করা হয়েছে। রবিবার সাভার পুলিশ টাউনের তল্লাশি চৌকিতে সঠিকভাবে দায়িত্ব পালন না তাদেরকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার ওসি মোহাম্মদ জুয়েল মিঞা।

প্রত্যাহার করা পুলিশ সদস্যরা হলেন- এএসআই মো. সারোয়ার হোসেন ও আব্দুস সাত্তার। তাদেরকে সাভার মডেল থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

জানা গেছে, ঢাকা-আরিচা মহাসড়কে প্রতিনিয়ত ছিনতাই ও ডাকাতির ঘটনা বৃদ্ধি পাওয়ায় যাত্রী ও পথচারীদের নিরাপত্তা দিতে বিভিন্ন স্থানে পুলিশের তল্লাশি চৌকি বসানো হয়েছে। সেসব তল্লাশি চৌকিতে নিরাপত্তার দায়িত্বে ছিলেন ওই দুই পুলিশ সদস্য।

সাভার মডেল থানার ওসি মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, দায়িত্বে অবহেলার কারণে দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। মহাসড়কে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে নিয়মিত তল্লাশি অভিযান পরিচালনা করছি। এটি অব্যাহত আছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত