সাভারের আশুলিয়ার বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় গুলি করে হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার আসামি আনোয়ার আলীকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে তাকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে সোমবার (১৪ এপ্রিল) ভোর রাতে টাঙ্গাইলের ঘাটাইল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আনোয়ার আলী ঢাকা জেলার আশুলিয়া থানার গাজীরচট বুড়ির বাজার এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে। তিনি আশুলিয়া থানা তাঁতীলীগের উপ-দপ্তর সম্পাদক বলে জানা গেছে।
পুলিশ জানায়, ছাত্র-জনতার হত্যা মামলার পলাতক আসামি আনোয়ার আলীকে তথ্য-প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্তের পর গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাতে টাঙ্গাইলের ঘাঁটাইল থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল হাসান বলেন, ছাত্র-জনতা হত্যায় মামলায় গ্রেপ্তারকৃত আনোয়ার আলীর ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
আদালতের হাজতখানায় আ. লীগ নেতাকে মারধর