ব্রাজিল ফুটবলের অবস্থা এখন এমনিতেই করুণ, তার ওপর চিরপ্রতিদ্বন্বী আর্জেন্টিনার কাছে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে তারা স্রেফ উড়ে গিয়েছে। ৪–১ গোলে বিধ্বস্ত হওয়ার সেই ম্যাচে ব্রাজিলিয়ান ফুটবলার এবং সমর্থকদের ওপর প্রতিপক্ষের বর্ণবাদী আচরণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় নাকি আর্জেন্টিনার বিরুদ্ধে ফিফার কাছে নালিশ করার চিন্তা করছে ব্রাজিল।
বুয়েনস এইরেসে অনুষ্ঠিত ম্যাচটির আগেই উত্তেজনা ছড়িয়েছিল। ব্রাজিল তারকা রাফিনহা গুঁড়িয়ে দিতে চেয়েছিলেন আর্জেন্টিনাকে। এ নিয়ে খেলা চলাকালীন সময়েও রাফিনহার ওপর চড়াও হয়েছেন আর্জেন্টাইনরা। এদিকে ব্রাজিলিয়ান সমর্থকদের দাবি, ম্যাচ চলাকালে আর্জেন্টাইনরা তাদের উদ্দেশ করে ঘৃণা ও বর্ণবাদী স্লোগান দিয়েছেন। এক আর্জেন্টাইন সমর্থককে নাকি বানরের অনুকরণ করে নানারকম অশ্লীল অঙ্গভঙ্গি করতে দেখা গেছে।
ব্রাজিল তারকা ভিনিসিয়ুস জুনিয়রের ওপর প্রায়ই বর্ণবাদী আক্রমণ করতে দেখা যায়, বিশেষ করে ক্লাব পর্যায়ে। তবে আন্তর্জাতিক ফুটবলে এমন ঘটনায় নিয়ে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) বিরুদ্ধে ফিফায় অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস। অভিযোগ প্রমাণিত হলে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে!
গত বছর নিজেদের মাঠে ইকুয়েডর ও উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণবাদী স্লোগানের কারণে দেশটির ফুটবল ফেডারেশন শাস্তি পেয়েছিল। ধারণক্ষমতার ৭৫ শতাংশ দর্শক নিয়ে তাদেরকে মনুমেন্তাল স্টেডিয়ামে ম্যাচ খেলতে হয়েছে। তখন ফিফার সতর্কবার্তা ছিল যে, এমন ঘটনা আবার হলে দর্শক সংখ্যা ৫০ শতাংশে নামিয়ে আনা হবে। সুতরাং, দর্শকদের জন্য এএফএ বেশ চাপেই আছে।
মুজিব জন্মশতবর্ষ উদযাপন: ১৮ কোটি টাকার হিসাব নেই বিসিবিতে
‘রিয়াল মাদ্রিদ ইজ রিয়াল মাদ্রিদ, তারা সবসময় ঘুরে দাঁড়ায়’
এবার সতীর্থকেই কামড় দিলেন লুইস সুয়ারেজ!