তারাকান্দায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ০৯:৩৬ পিএম

ময়মনসিংহের তারাকান্দায় পুকুরে ডুবে মো. তাওহিদ (৬) ও আফছা মণি (৫) নামে দুই চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ৩টার দিকে উপজেলার বালিখা ইউনিয়নের পশ্চিম পাগুলী গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত তাওহিদ পশ্চিম পাগুলী গ্রামের আনারুল হকের ছেলে ও আফছা আনারুলের চাচাতো ভাই সামিউল হকের মেয়ে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা ও পুলিশ জানায়, বাড়ির পাশেই খেলা করছিল তাওহিদ ও আফছা। খেলার একপর্যায়ে তারা দুই জনেই পুকুরে পড়ে ডুবে যায়। দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। এর একপর্যায়ে বাড়ির নিকটবর্তী পুকুরে তাদের লাশ ভাসতে দেখে এলাকাবাসী। পরে পুকুর থেকে তাওহিদ ও আফছার নিথর মরদেহ উদ্ধার করা হয়।

তারাকান্দা থানার ওসি মোহাম্মদ টিপু সুলতান জানান, ঘটনাটি মর্মান্তিক। পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত