বৈশাখী ঝড়ে উড়ে গেল স্কুলের চালা

আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ১২:৪২ এএম

মুন্সীগঞ্জের গজারিয়ায় বৈশাখের প্রথম ঝড়েই উড়ে গেছে প্রত্যন্ত চরবলাকি উচ্চ বিদ্যালয়ের টিনের চালা। গত বুধবার সন্ধ্যায় উপজেলার হোসেন্দী ইউনিয়নের মেঘনা নদী বেষ্টিত চরবলাকিতে কালবৈশাখী ঝড়ে বিদ্যালয়টি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে গতকাল বৃহস্পতি ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ে এলেও ক্লাস নেওয়া সম্ভব হয়নি। ২০১৫ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে প্রায় ৩০০ শিক্ষার্থী ও ৯ জন শিক্ষক রয়েছে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুন অর রশিদ বলেন, ‘নদী বেষ্টিত চরাঞ্চলের এই বিদ্যালয়টি প্রতিষ্ঠালগ্ন থেকেই অবকাঠামোগত উন্নয়ন থেকে বঞ্চিত। হঠাৎ কালবৈশাখী ঝড়ে বিদ্যালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।’ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন বলেন, ‘এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলাপ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত