নগরের চকবাজার থানার কাপাসগোলা এলাকায় মা এবং তার ছয় মাস বয়সী শিশুসহ একটি ব্যাটারিচালিত রিকশা নালায় পড়ে যায়। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে কাপাসগোলার নবাব হোটেলের পাশের নালায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মাকে উদ্ধার গেলেও শিশুটি পানির স্রোতে নিমিষেই তলিয়ে যায়। রাত ৯টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কাজ করছে। ঘটনাস্থল পরিদর্শনে গেছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চন্দনপুরা ফায়ার স্টেশনের লিডার অলোক চাকমা বলেন, ‘আমরা শিশুটিকে উদ্ধারে কাজ করছি। নিখোঁজ শিশুর নাম সেহেরীশ।
×
