'দেশ সংস্কারের ব্যাপারে জামায়াতের বক্তব্য একদম পরিস্কার। একটি ফ্রি-ফেয়ার নির্বাচনের জন্য যতটুকু প্রয়োজন সেই সংস্কার করে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। এরপর জাতীয় নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। জনগণের সরকার দেশ পরিচালনা করবে'।
আজ শনিবার দুপুরে জয়পুরহাট পৌর কমিউনিটি সেন্টারে জামায়াতে ইসলামী জেলা শাখার উদ্যোগে শিক্ষাশিবির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এসব কথা বলেন।
জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাইদের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম, বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যাপক আব্দুর রহিম, অধ্যাপক নজরুল ইসলাম ও জয়পুরহাট জেলা সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।
