পরবর্তী কয়েকটি সপ্তাহেই নির্ধারিত হতে পারে কার্লো আনচেলত্তির কিংবদন্তি কোচিং ক্যারিয়ারের ভবিষ্যৎ। একদিকে রিয়াল মাদ্রিদ এখনো ট্রফির খোঁজে, অন্যদিকে ব্রাজিল চায় নিশ্চিত উত্তর—এমন এক উত্তেজনাপূর্ণ টানাপড়েনের কেন্দ্রে এখন ৬৫ বছর বয়সী এই ইতালিয়ান।
ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন স্পষ্ট জানিয়ে দিয়েছে—তারা আর অপেক্ষা করবে না। আনচেলত্তিকে তাদের প্রস্তাবে দ্রুত সিদ্ধান্ত জানাতে হবে। ২৬ এপ্রিল কোপা দেল রে ফাইনাল—বার্সেলোনার বিপক্ষে ম্যাচ শেষেই ব্রাজিলের তরফ থেকে চূড়ান্ত জবাব চাওয়া হবে। এই ফাইনাল শুধু রিয়ালের জন্যই গুরুত্বপূর্ণ নয়, আনচেলত্তির ভবিষ্যৎও অনেকটাই নির্ভর করছে এই ম্যাচের ফলাফলের ওপর।
স্প্যানিশ দৈনিক ‘স্পোর্ট’ জানায়, “ব্রাজিল চায় একটি স্পষ্ট উত্তর। তারা মাদ্রিদের মৌসুম শেষ না হওয়া পর্যন্ত আর অপেক্ষা করবে না।” যদি আনচেলত্তি দেরি করেন, তাহলে তারা দেশীয় কোনো বিকল্প কোচের দিকে নজর দেবে।
কিন্তু আনচেলত্তি শনিবার এক সংবাদ সম্মেলনে ব্রাজিলের কোচ হওয়া নিয়ে গুজব সম্পর্কে শুধু বলেছেন, '“সবকিছুই সম্ভব। আমাদের মৌসুম শেষে অথবা যখন শেষ হবে, তখন ভবিষ্যৎ নিয়ে মূল্যায়ন করতে হবে। আমরা এখনো গুরুত্বপূর্ণ শিরোপার জন্য লড়ছি—লা লিগা, কোপা দেল রে ফাইনাল, ক্লাব ওয়ার্ল্ড কাপ… এখন এসব নিয়ে কথা বলা ঠিক নয়। মৌসুম শেষে অবশ্যই কথা হবে।”
ব্রাজিলের তাড়াহুড়োর পেছনে যথেষ্ট কারণও আছে। কোচ দরিভাল জুনিয়রের বিদায়ের পর থেকে ব্রাজিল নতুন একজন নেতৃত্বপ্রদানকারী কোচের খোঁজে আছে, আর আনচেলত্তিই তাদের প্রথম পছন্দ। তাঁর অভিজ্ঞতা, শান্ত নেতৃত্বদায়ক মনোভাব, ও খেলোয়াড়-কেন্দ্রিক দর্শন তাঁকে সেলেসাওর নতুন যুগের জন্য আদর্শ প্রার্থী করে তুলেছে।
ওয়াংখেড়েতে রোহিতের নামে স্ট্যান্ড