বিশ্বখ্যাত লুব্রিক্যান্ট ব্র্যান্ড ক্যাস্ট্রল বাংলাদেশে তাদের এক্সক্লুসিভ আফটারমার্কেট ডিস্ট্রিবিউটর হিসেবে রক এনার্জি লিমিটেডকে নিয়োগ দিয়েছে। এই অংশীদারিত্বের ফলে বাংলাদেশের বাজারে ক্যাস্ট্রলের পণ্য আরও সহজলভ্য হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
২০০১ সাল থেকে বাংলাদেশের বাজারে সক্রিয় ক্যাস্ট্রল, দীর্ঘদিনের অভিজ্ঞতায় গ্রাহক-মননে একটি দৃঢ় অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। রক এনার্জির সঙ্গে এই নতুন মেলবন্ধনকে ক্যাস্ট্রলের কর্মকর্তারা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।
রক এনার্জি লিমিটেড দেশের একটি অগ্রগামী ব্যবসা প্রতিষ্ঠান, যাদের তেল ও গ্যাস খাতে রয়েছে তিন দশকের বেশি অভিজ্ঞতা। প্রতিষ্ঠানটি ক্যাস্ট্রলের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক সম্প্রসারণে কাজ করবে এবং দেশব্যাপী ক্যাস্ট্রল ব্র্যান্ডেড ওয়ার্কশপ স্থাপন করবে।
এ বিষয়ে ক্যাস্ট্রল সাউথ এশিয়ার ভাইস প্রেসিডেন্ট কেদার লেলে বলেন, ‘রক এনার্জির সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে আমরা আমাদের ডিরেক্ট ডিস্ট্রিবিউশন বাড়াতে চাই। এতে গ্রাহকদের সঙ্গে আমাদের যোগাযোগ আরও দৃঢ় হবে এবং ব্র্যান্ডটি বাংলাদেশে আরও বড় পরিসরে বিস্তার লাভ করবে।’
তিনি আরও জানান, ২০২৫ সাল নাগাদ এই অংশীদারিত্ব আমাদের কাস্টমার সার্ভিস ও লোকাল মার্কেটিং সক্ষমতাকে আরও শক্তিশালী করবে।
রক এনার্জি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর তানজিম চৌধুরী বলেন, ‘ক্যাস্ট্রলের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা গর্বিত। এই সংযুক্তি আমাদের গ্রাহকদের কাছে প্রিমিয়াম মানের পণ্য পৌঁছে দেওয়ার সুযোগ এনে দেবে এবং এনার্জি ভ্যালু চেইনে আমাদের অবস্থান আরও সুদৃঢ় করবে।’
এই যৌথ উদ্যোগকে ঘিরে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, এটি বাংলাদেশের অটোমোটিভ আফটারমার্কেট সেক্টরে নতুন সম্ভাবনার দ্বার খুলবে এবং গ্রাহকসেবায় একটি নতুন মাইলফলক তৈরি করবে।
চাঁদপুরে পুড়ল ১১ ব্যবসা প্রতিষ্ঠান